Image description

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তার মতে, এটি শুধু চাকরিপ্রত্যাশীদের দাবি নয়, বরং সংবিধান ও গণতন্ত্র রক্ষারও একটি গুরুত্বপূর্ণ আন্দোলন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিল্লির জন্তরমন্তরে আন্দোলনস্থলে গিয়ে তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবিতে প্রতিকূল আবহাওয়া ও নানা বাধা উপেক্ষা করে যেভাবে তরুণরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

মেহবুবা মুফতি আশা প্রকাশ করেন, আন্দোলনকারীদের এই দৃঢ় অবস্থান ভবিষ্যতে দুর্নীতি, প্রশ্নফাঁস এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে গত মাস থেকে দিল্লির জন্তরমন্তরে অবস্থান কর্মসূচি পালন করছেন সিজেপির নেতৃত্বাধীন আন্দোলনকারীরা।

সূত্র: দ্য হিন্দু।