আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটি করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক অর্ধশতক পূর্ণ করেন তিনি। এ সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর ১১৮ দিন, যা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটির নতুন বিশ্ব রেকর্ড।
এর আগে এই রেকর্ড ছিল নেপালের কুশল মাল্লার দখলে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৫ বছর ৩৪০ দিন বয়সে ফিফটি করেছিলেন তিনি। সূর্যবংশী সেই রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় নাম লেখালেন।
আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি এই বাঁহাতি ওপেনারের। গত ৪ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে করেন ১৪ রান। পরের দুই ইনিংসে তার সংগ্রহ ছিল ১৩ ও ১৫। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তিনি। মাত্র ১৮ বলে ৪ চার ও ৪ ছক্কায় তুলে নেন ঝড়ো ফিফটি।
১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সূর্যবংশীর আগ্রাসী ব্যাটিংয়ে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। শেষ পর্যন্ত ৭ উইকেট ও ৪০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে এটি ভারতের প্রথম জয়।
এদিকে, সূর্যবংশীর এই কীর্তিতে ভেঙে গেছে ভারতের আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ডও। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ফয়সালাবাদ টেস্টে ৫৯ রান করার সময় টেন্ডুলকারের বয়স ছিল ১৬ বছর ২১৩ দিন। প্রায় ৩৭ বছর পর সেই রেকর্ডও নিজের করে নিলেন বৈভব সূর্যবংশী।




Comments