একাধিক হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সৌদি আরব। হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে সৌদি তেল রপ্তানির বিকল্প পথ হিসেবে এই পাইপলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, একাধিক হামলার ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পাইপলাইনটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় জানায়, পূর্ব-পশ্চিম পাইপলাইনে সতর্কতামূলক স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে।
ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে সৌদি আরব হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের তীরবর্তী বন্দরগুলোতে তেল পরিবহন করতে পারে। ফলে হরমুজ প্রণালিতে সংঘাত বা অবরোধের মতো পরিস্থিতি তৈরি হলে এটি দেশটির জন্য গুরুত্বপূর্ণ বিকল্প রুট হিসেবে কাজ করে।
গত বৃহস্পতিবার সকালে পাইপলাইনটিতে হামলার ঘটনায় কয়েকজন আহত হন। তবে হামলার জন্য কারা দায়ী, তা এখনো জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
এদিকে ইয়েমেনের হুথিদের সামরিক তৎপরতার মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে।
এসএস




Comments