যুক্তরাজ্য থেকে আলাদা হওয়ার লক্ষ্যে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের ক্ষমতাসীন দলগুলোর নেতারা একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
সোমবার ওয়েলসের রাজধানী কার্ডিফে এক বৈঠকে স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা ও স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি, প্লাইড কামরির নেতা রুন আপ ইয়োওয়েথ এবং সিন ফিনের নেতা মিশেল ও’নিল চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তিতে বলা হয়েছে, ওয়েস্টমিনস্টারের সময় শেষের দিকে এগিয়ে যাচ্ছে। তিন দেশই বিশ্বাস করে, আগামী দিনে যুক্তরাজ্যের সাংবিধানিক কাঠামোয় পরিবর্তন আসবে। প্রতিটি দেশ নিজেদের পদ্ধতি ও সময়ে ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রাখে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
চুক্তিতে ব্রিটিশ সরকারের প্রশাসনিক কেন্দ্র হোয়াইট হলের অর্থনৈতিক মডেলকে ব্যর্থ দাবি করে তা প্রত্যাখ্যানের কথা বলা হয়েছে। পাশাপাশি তিন দেশের ভবিষ্যৎ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এবং জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রয়েছে বলে উল্লেখ করা হয়।
সিন ফিনের ভাইস প্রেসিডেন্ট মেরি লু ম্যাকডোনাল্ড চুক্তিটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, তারা সম্মিলিতভাবে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার প্রতিষ্ঠা করছেন।
এদিকে নর্দার্ন আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল বলেন, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে জাতীয়তাবাদের যে জোয়ার তৈরি হয়েছে, তা থামানো সম্ভব নয়।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি বলেন, তাঁর বিশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামই হবেন যুক্তরাজ্যের শেষ প্রধানমন্ত্রী।
এসএস




Comments