ইরান থেকে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে তিনি এ বার্তা দেন। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর এটিই তাঁর প্রথম প্রকাশ্য বিবৃতি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ইরানের যোদ্ধাদের প্রতিরোধের মুখে মার্কিন বাহিনী এখন আর আরব সাগরের বাইরে আসার সাহস পাচ্ছে না। শিগগিরই এই সাগরও মার্কিন উপস্থিতিমুক্ত হবে বলে তিনি দাবি করেন।
এর আগে গত মার্চে বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মোজতবা খামেনি। তবে যুদ্ধ শুরুর পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি গুরুতর আহত হয়েছেন বলেও বিভিন্ন সময়ে খবর প্রকাশিত হয়েছে।
এদিকে, চলমান যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। কাতারসহ কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও অবরোধ শিথিলের প্রস্তাব দিয়েছে বলে রয়টার্স জানিয়েছে। তবে দুই দেশের মধ্যে সমঝোতা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বিবৃতিতে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এসএস




Comments