Image description

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পর এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। থমথমে পরিস্থিতিতে শহরজুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’।

নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ইসলামাবাদে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়ম ভেঙে কেউ ১৪৪ ধারা অমান্য করলেই সঙ্গে সঙ্গে গ্রেফতারের কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ সব মোড়, প্রবেশপথ এবং স্পর্শকাতর ভবনগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনী রেঞ্জার্সদেরও নামানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কোথাও কোনো ব্যানার টাঙানো কিংবা লোকজনকে জমায়েত হতে দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার থেকে শুরু করে থানার ওসিদের পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে মাঠে থেকে দায়িত্ব পালনের। কঠোর এই নিরাপত্তার কারণে অনুমতি ছাড়া এখন রেড জোনে প্রবেশ করাও প্রায় বন্ধ।

সূত্র: জিও টিভি

এসএস