ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আবারও দিল্লির সেন্ট্রাল পার্কে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন।
দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা ওড়ানোর অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান অভিজিৎ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, তেরঙ্গা ওড়ানোর কারণে সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার প্রতিবাদে জাতীয় পতাকা হাতে সব দেশপ্রেমিক ও তেরঙ্গাপ্রেমী মানুষকে সেন্ট্রাল পার্কে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।
অভিজিৎ বলেন, ‘আমরা আমাদের তেরঙ্গা ওড়াব এবং মানুষকে বুঝিয়ে দেব যে তেরঙ্গা ওড়ানো কোনো অপরাধ নয়।’
দিল্লিতে যেতে না পারা ব্যক্তিদের নিজ নিজ শহরে সন্ধ্যায় ‘তেরঙ্গা মার্চ’ করার আহ্বানও জানান তিনি। জাতীয় পতাকা দেশের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়—এ বার্তা ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেন সিজেপির প্রতিষ্ঠাতা।
গ্রেপ্তারের আশঙ্কা নিয়েও কথা বলেন অভিজিৎ। তিনি বলেন, তাকেও কারাগারে পাঠানো হতে পারে, তবে এ নিয়ে তার কোনো মাথাব্যথা নেই।
তিনি আরও বলেন, ‘আমার তেরঙ্গা আমার গৌরব এবং আমি এটি ওড়াতেই থাকব।’
এসএস




Comments