ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর হামলায় খায়রুল ইসলাম পলাশ (৫৫) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ইসরাত জাহান লিজাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আউরা মল্লিকপাড়ায় লিজার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে লিজা হাতুড়ি ও শাবল দিয়ে পলাশকে আঘাত করেন।
গুরুতর আহত পলাশকে প্রথমে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাবল ও একটি হাতুড়ি উদ্ধার করেছে। কাঁঠালিয়া থানার ওসি মো. আবু নাছের রায়হান জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে হামলার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ি
এসএস




Comments