Image description

বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকাল-এর বরিশাল ব্যুরো কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার পাশে কয়েকটি চিঠি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলক চ্যাটার্জি ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের (এনডিবিএ) সভাপতি এবং দৈনিক সমকাল-এর বরিশালের সাবেক ব্যুরো প্রধান ছিলেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

স্থানীয় কয়েকজন সাংবাদিক জানান, সমকাল থেকে চাকরি হারানোর পর পুলক চ্যাটার্জি আর্থিক সংকটে ছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

এসএস