শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর
ভারতে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন, তা এখনো পরিষ্কারভাবে বাংলাদেশ জানে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আইনি লড়াইয়ের মাধ্যমেই তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
একইসঙ্গে জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ দাখিলের কথাও জানান তিনি।
আজ সোমবার (১৭ আগস্ট) এসব কথা জানান চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, আমরা আইনি লড়াই করে আনার জন্য বাংলাদেশ সরকার ভারতকে প্রত্যর্পণের জন্য আবেদন করেছে, এটি আইনি প্রক্রিয়া।
জুলাই আন্দোলনে ভূমিকার অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, জুলাই আন্দোলনে তাদের ভূমিকার কারণে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। এসব অপরাধের দায় আসামিদের নিতে হবে এবং ট্রাইব্যুনাল তাদের সর্বোচ্চ শাস্তি দেবেন বলে তারা প্রত্যাশা করছেন।
এমআর




Comments