Image description

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সেদিন সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা করবেন তিনি।

বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার মঞ্চে নিয়ে যাবে। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেবে। পরে রাষ্ট্রপতি বঙ্গভবনে তার কার্যালয়ে যাবেন।

এর আগে শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন নতুন রাষ্ট্রপতি। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। পরে তাকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিন্টু রোডের সরকারি বাসভবনে ফিরবেন। এরপর তিনি গুলশানের নিজ বাসভবনে যেতে পারেন বলে জানা গেছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

 এনএ