চট্টগ্রামে সেনা প্রশিক্ষণের সময় ট্যাংকের গোলাবর্ষণে নিহত সেনাসদস্য আবু বকর ছিদ্দিক পিয়াসের নোয়াখালীর বাড়িতে চলছে শোকের মাতম। কয়েকদিন আগে বাবা হওয়া ছিদ্দিক সন্তানের মুখে ‘বাবা’ ডাক শোনার আগেই প্রাণ হারালেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাড়িতে গিয়ে শোকের পরিবেশ দেখা যায়। ছিদ্দিক ওই গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। তিন বোনের একমাত্র ভাই ছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, চাকরির কারণে পরিবার নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে থাকতেন ছিদ্দিক। কয়েকদিন আগে তাঁর সন্তান জন্ম নেয়। এর মধ্যেই প্রশিক্ষণ চলাকালে আকস্মিক দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে দুর্ঘটনায় ছিদ্দিকসহ দুই সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
এসএস




Comments