বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরছিলেন নূর আলম জিকু (৪৫)। কিন্তু বাড়ি ফেরার পথেই বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ হারান তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের স্বস্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর আলম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি মাগুরা সদর উপজেলার শ্বশুরবাড়িতে থেকে মৌসুমি ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে বার্ধক্যজনিত কারণে মারা যান নূর আলমের বাবা জসিম উদ্দিন। বাবার মৃত্যুর খবর পেয়ে মাগুরা থেকে ভায়রা ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
পথে স্বস্তিপুর এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নূর আলমের মৃত্যু হয়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএস




Comments