রাজধানীর যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২ নম্বর প্ল্যাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনার পর কমলাপুর রেলস্টেশনে প্ল্যাটফর্মকেন্দ্রিক টহল আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।




Comments