Image description

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান’। দিবসটি উপলক্ষে সারা দেশের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। এর আগে সম্মাননা দেওয়া হতো ১২ জনকে। 

জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব শিক্ষক দিবসে এ সম্মাননা দেওয়া হবে। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের দুই লাখ করে টাকা দেওয়ার পাশাপাশি ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান গুণী শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেবেন। অনুষ্ঠান সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

গুণী শিক্ষক সম্মাননা পাবেন যারা
সরকার এবার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশজুড়ে মোট ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এরমধ্যে প্রাথমিক থেকে (সাধারণ আটজন ও মাদরাসা দুজন) ১০ জন; মাধ্যমিক (সাধারণ ১০ জন, কারিগরি ৫ জন ও মাদরাসা ৫ জন) থেকে ২০ জন; কলেজ (সাধারণ ১৫ জন, কারিগরি ৫ জন ও মাদরাসা ৫ জন) থেকে ২৫ জন।

এছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয় (সরকারি ১৮ জন ও বেসরকারি ২ জন) ২০ জন; চিকিৎসা (মহাবিদ্যালয় ৫ জন, বিশ্ববিদ্যালয় ৫ জন) থেকে ১০ জন; কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন; প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন এবং প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত ৬ জন।

এসএস