Image description

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, খ্যাতিমান চিকিৎসক ও রাজনীতিবিদ এবং বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি দেশের মানুষের কাছে ডা. বি. চৌধুরী নামে পরিচিত ছিলেন।

২০২৪ সালের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক ও চিকিৎসা অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

ডা. বি. চৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লায় তাঁর নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা কফিলউদ্দিন চৌধুরী ছিলেন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ।

দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকল্পধারা বাংলাদেশ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, তাঁর কবর জিয়ারত এবং কবর সংলগ্ন মসজিদে জোহরের নামাজের পর তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত।

এ ছাড়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।

দলটির পক্ষ থেকে মরহুম ডা. বি. চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এসএ