Image description

মক্কা ও মদিনার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও বেদনা প্রকাশ করেছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।

রোববার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

পোস্টে আজহারী লিখেছেন, ‘মক্কা ও মদিনা স্রেফ ভৌগোলিক কোনো স্থান নয়—এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ উমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক।’

তিনি আরও লেখেন, ‘নিশ্চয়, আল্লাহর কাছে যে ভূমি বিশেষ মর্যাদাপ্রাপ্ত, তার পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ।’

পোস্টের শেষে মক্কা ও মদিনার নিরাপত্তা কামনা করে আজহারী লেখেন, ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।’

এনএ