সরকারি বাসা বা ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার পর যারা পুরো বাসা কিংবা আংশিক অংশ অন্যকে সাবলেট বা ভাড়া দিয়েছেন, তাদের আগামী শনিবার (৩১ অক্টোবর) মধ্যে ভাড়াটিয়া অপসারণ করে বরাদ্দকৃত বাসায় নিজে বসবাসের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তরের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবাসন পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে কিছু বরাদ্দপ্রাপককে তাদের নামে বরাদ্দকৃত বাসার এক বা একাধিক কক্ষ কিংবা পুরো ফ্ল্যাট অন্যকে সাবলেট বা ভাড়া দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ ধরনের কার্যক্রম ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর পরিপন্থি।
ইতোমধ্যে যারা বাসা বা ফ্ল্যাট সাবলেট কিংবা ভাড়া দিয়েছেন, তাদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া অপসারণ করে নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত বাসায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের পর কোনো সরকারি বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ছাড়াই বরাদ্দ বাতিল করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৪(৩) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের অফিস প্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হবে।
এসএস




Comments