নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
তিনি জানান, নাহিদ ইসলামের ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। বুধবারই ভাষণ সম্প্রচারের অনুমতি চেয়ে আবেদন জমা দেওয়া হয়েছে।
তবে এখনো ভাষণ প্রচারের জন্য নির্দিষ্ট কোনো সময় বা স্লট নির্ধারণ করা হয়নি বলে জানান মাহাবুব আলম।
এদিকে একই দিনে, আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের।
মানবকণ্ঠ/আরআই




Comments