Image description

কোরবানি ঈদ দরজায় কড়া নাড়ছে। উৎসবের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিতে নতুন পোশাকের পাশাপাশি নতুন স্মার্টফোনের চাহিদাও এখন তুঙ্গে। বিশেষ করে ঈদের বোনাস হাতে পেয়ে অনেকেই বহুদিনের পুরনো ফোনটি বদলে একটি প্রিমিয়াম ডিজাইনের শক্তিশালী স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন। আপনি যদি ৪০ হাজার টাকার বাজেটে বাজারের সেরা ফিচার ও স্টাইলিশ স্মার্টফোন খুঁজছেন, তবে আপনার কাজ সহজ করতে নিচে দেওয়া হলো সেরা কয়েকটি ফোনের তালিকা।

১. টেকনো ক্যামন ৫০ (Tecno Camon 50)
ফটোগ্রাফি যাদের প্রধান পছন্দ, তাদের জন্য এই ফোনটি হতে পারে সেরা। এর বিশেষত্ব হলো ৫০ মেগাপিক্সেলের সনি ওআইএস (OIS) ক্যামেরা, যা কম আলোতেও নিখুঁত ছবি তুলতে সক্ষম। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্জ ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর। ফোনটির ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং দীর্ঘ সময় ব্যাকআপ নিশ্চিত করে।

দাম: ৮+১২৮ জিবি ৩৪,৯৯৯ টাকা এবং ৮+২৫৬ জিবি ৩৮,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

যাদের বাজেট আরেকটু বেশি, তারা উন্নত প্রসেসর ও ৩এক্স টেলিফটো লেন্সের জন্য ক্যামন ৫০ আলট্রা ফাইভজি (৪৬,৯৯৯ টাকা) দেখতে পারেন।

২. টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি (Pova Curve 2 5G)
বাজেটের মধ্যে সব্যসাচী পারফরম্যান্স ও প্রিমিয়াম কার্ভড ডিজাইনের জন্য এটি অপ্রতিদ্বন্দ্বী। এর সবচেয়ে বড় চমক হলো মাত্র ৭.৪২ মিলিমিটার স্লিম বডির ভেতর থাকা বিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা টানা তিন দিন ব্যাকআপ দিতে সক্ষম। এতে রয়েছে ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা এবং ৪৫ ওয়াট সুপার চার্জ।

দাম: ৮+১২৮ জিবি ৩৬,৯৯৯ টাকা এবং ৮+২৫৬ জিবি ৩৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

৩. অপো এ৬এস প্রো ফোরজি (Oppo A6S Pro 4G)
দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের জন্য অপো নিয়ে এসেছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের এই ফোনটি। এতে সেলফি ও মেইন ক্যামেরা—উভয় ক্ষেত্রেই ৫০ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য আছে হেলিও জি১০০ প্রসেসর।

দাম: ৮+২৫৬ জিবি ৩৯,৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

৪. ভিভো ভি৬০ লাইট ফোরজি (Vivo V60 Lite 4G)
যারা রাতের বেলা পোর্ট্রেট ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য ভিভোর ‘অরা লাইট’ সিস্টেম দারুণ কার্যকর। এতে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি এবং দ্রুত চার্জের জন্য ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি।

দাম: ৮+২৫৬ জিবি ৩৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

৫. ইনফিনিক্স জিটি ৩০ প্রো (Infinix GT 30 Pro)
গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য এটি একটি শক্তিশালী ডিভাইস। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আলটিমেট প্রসেসর এবং ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে। এর প্রধান ক্যামেরাটি ১০৮ মেগাপিক্সেলের। তবে ব্যাটারি ৫,৫০০ মিলিঅ্যাম্পিয়ার হওয়ায় এটি অন্য মডেলের চেয়ে কিছুটা পিছিয়ে থাকবে।

দাম: ১২+২৫৬ জিবি ৩৭,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

৬. রিয়েলমি ১৪ ফাইভজি (Realme 14 5G)
স্মুথ পারফরম্যান্সের জন্য রিয়েলমি ১৪-এ দেওয়া হয়েছে ১২ জিবি র‍্যাম। এতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা।

দাম: ১২+২৫৬ জিবি ৪১,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

বিশেষ আকর্ষণ: ঈদুল আজহা উপলক্ষে টেকনো নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন। ক্যামন বা পোভা সিরিজের যেকোনো স্মার্টফোন কিনলেই গ্রাহকরা ল্যাপটপ ও ইলেকট্রিক বাইকের মতো আকর্ষণীয় মেগা উপহার জেতার সুযোগ পাচ্ছেন। এই অফারটি চলবে ঈদ পর্যন্ত। তাই এই বাজেটে সেরা ফোনটি বেছে নিয়ে আপনার ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলুন।

মানবকণ্ঠ/আরআই