দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে ক্রমেই ঘূর্ণিঝড় 'মোখা' সৃষ্টিতে এগিয়ে যাচ্ছে। লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ সতর্কবার্তা প্রদান করেন।
সতর্ক বার্তায় জানানো হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে ৮ মে মধ্যরাতে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
এদিকে সোমবার (৮ মে) রাতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২১.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস।




Comments