Image description

বাস্তবিক জীবনে চাপ ও দৌড়ঝাপ সামলে তারপরও মানুষ ফিট থাকতে চায়। যদিও হয়তো সময়ের অভাবে বেশীরভাগ মানুষই পেরে ওঠেন না। এর ফলে ওজনবৃদ্ধি এবং নানান ধরণের মতো নানান রোগের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। 

তারপরও নিজেকে ফিট রাখতে হবে ভবিষ্যতের সুন্দর জীবন যাপনের জন্য, আশেপাশের নিজের কাছের মানুষগুলোর জন্য। আজ জানুন ফিট ও এনার্জেটিক থাকতে যে পাঁচটি অভ্যাস গড়ে তুলবেন। 

১. এক দিনে অন্তত ৫ হাজার স্টেপ হাঁটুন। স্বাস্থ্যের পক্ষে খাবার যতটা জরুরি, ততটাই জরুরি রোজ হাঁটাচলা করা। খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটা উচিত। সকালে আধ ঘণ্টা জোর কদমে হাঁটলে উপকার পেতে পারেন। সকালে সময় না-পেলে রাতে খাবার খাওয়ার পর আধ ঘণ্টা অবশ্যই হাঁটুন।

২. সুস্থ থাকার জন্য ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা উচিত। এটি আপনাকে হাইড্রেট রাখবে ও খাবার হজম করতেও সাহায্য করবে। পর্যাপ্ত পানি খেলে শরীরের সমস্ত টক্সিন অপসারিত হয়। কম পানি পান করলে কোষ্ঠকাঠিন্য, ত্বকে শুষ্কভাব ও কিডনির সমস্যা দেখা দিতে পারে।

৩. রাতে কম খাবার খাওয়ার অভ্যাস করুন। রাতে কম খাবার খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। কারণ, রাতে হজমের জন্য শরীরকে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়। তাই রাতে হাল্কা ও কম খাবার খাওয়া উচিত।

৪. সাধারণত গ্রিন টি শরীরের জন্য উপকারী। এটি শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে, যার ফলে হজম তাড়াতাড়ি হয়। এর ফলে শরীরে জমে থাকা টক্সিন দ্রুত শরীর থেকে বেরিয়ে যায়। তাই দিনে দুবার মধু মিশিয়ে গ্রিন টি পান করুন।

৫. মদ্যপান ও ধূমপান ফুসফুস ও লিভারের রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাই সুস্থ থাকতে নেশা থেকে দূরে থাকুন।


মানবকণ্ঠ/এফআই