Image description

কিশোরগঞ্জের হোসেনপুরে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছেন। মৃতরা হলেন নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫)।

শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গরুর জন্য খড় আনতে গিয়ে বড় ভাই নুরু খান আগে থেকে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে ছোট ভাই ফজলু খানও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনই ঘটনাস্থলেই মারা যান।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা নিহত দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মরদেহ বর্তমানে হোসেনপুর থানায় রয়েছে।