Image description

রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। অভিযানে মোট ১৪টি আগ্নেয়াস্ত্র জব্দের পাশাপাশি চারজনকে গ্রেপ্তার এবং একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বাড্ডা এলাকায় পরিচালিত অভিযানে একটি রাইফেল, সাতটি পিস্তল ও তিনটি রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে, যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পৃথক অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, তিন রাউন্ড গোলাবারুদ ছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ মাদক ও নগদ অর্থ জব্দ করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মানবকণ্ঠ/আরআই