Image description

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় নির্বাচন পরবর্তী বিএনপি দুই গ্রুপের সংঘষে অফিস ভাংচুর আহত কয়েকজন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বিএনপি'র দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। 

টঙ্গী পশ্চিম থানা বিএনপি নেতা বেলালের নেতৃত্বে টঙ্গীর সাতাইশ এলাকায় বিএনপির পার্টি অফিস ভাঙচুর ও মারামারি করার অভিযোগ করেন স্থানীয়রা। এসময় আহত হয়েছে কয়েকজন নেতাকর্মী। আহতদের স্থানীয় টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। পরে, এনিয়ে টঙ্গী পশ্চিম থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।