Image description

নেত্রকোনার বারহাট্টায় নিজের বাড়িতে গাছ কাটতে গিয়ে ওপর থেকে পড়ে বাবুল মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গোড়ল গ্রামের পশ্চিম পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল মিয়া ওই গ্রামেরই বাসিন্দা এবং পেশায় একজন দক্ষ গাছ কাটার শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজে অভিজ্ঞ বাবুল মিয়া সোমবার সকালে নিজের বাড়ির একটি আম গাছ কাটছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি গাছের ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবুল মিয়ার এই অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই আকস্মিক প্রয়াণে গোড়ল গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

মানবকণ্ঠ/ডিআর