Image description

অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সঙ্গে প্রেম, এক ব্যবসায়ীকে বিয়ে ও অভিনয় থেকে সরে দাঁড়ানো- এই তিন বিষয়ে দক্ষিণ ভারতের অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে সব গুঞ্জনের জবাব দিলেন তৃষা নিজেই।

সম্প্রতি চেন্নাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে থালাপতি বিজয়ের সঙ্গে তাকে দেখা যাওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়ায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার কয়েকদিনের মধ্যেই পাওয়া যায়, বিজয়ের স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদের খবর। আর এর মধ্যেই তৃষাকে নিয়ে প্রেম ও বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।

ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়, তৃষা নতুন কোনো কাজ নিচ্ছেন না এবং খুব শিগগিরই অভিনয় থেকেও সরে দাঁড়াতে পারেন। এমনকি ধনী ব্যবসায়ীর সঙ্গে গোপনে বিয়ে এবং সন্তানের মা হয়েছেন—এমন খবরও ছড়িয়ে পড়ে।

তবে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন তৃষা। ইনস্টাগ্রাম স্টোরিতে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি লেখেন, ‘আমি নাকি সিনেমা ছেড়ে দিয়েছি, ধনী ব্যবসায়ীর সঙ্গে বিয়েও করেছি, আবার আমি নাকি চার সন্তানের মা! আর কিছু বলব?”—এই এক পোস্টে তিনি পরিষ্কার করে দেন, এসব খবরের কোনো ভিত্তি নেই।

সব মিলিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে যতই জল্পনা থাকুক না কেন, তৃষা স্পষ্ট করে দিয়েছেন—তিনি এখনই অভিনয় ছাড়ছেন না এবং ভিত্তিহীন গুঞ্জনে কান দেওয়ারও কোনো ইচ্ছা নেই। সূত্র: দ্য ওয়াল