Image description

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। ১ বছর মেয়াদী এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে রূপ কুমার সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে অপু সাহা মনোনীত হয়েছেন।

রোববার (১৭ মে) বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি অভিজিৎ রায় প্রীতম ও সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহার যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে নির্বাহী সভাপতি হিসেবে হৃষিকেশ দাসগুপ্ত এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সন্দীপ রবি দাস দায়িত্ব পেয়েছেন।

পূর্ণাঙ্গ আংশিক কমিটিতে সহ-সভাপতি পদে গৌরাঙ্গ দাস, মনতোষ পোদ্দার, টুম্পা দাস, রবিন সাহা, উদয় দাস, তপু দাস ও অন্ন সাহা এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে চয়ন শিকদার, সৌমন মন্ডল, পিনাক দেবনাথ, নয়নতারা বাড়ৈ, শুভ ভৌমিক, পুরবী বিশ্বাস ও রিমন দে স্থান পেয়েছেন। 

এছাড়াও দপ্তর সম্পাদক হিসেবে তিতাস রায়, কোষাধ্যক্ষ অন্তু ধর, আইন বিষয়ক সম্পাদক জয়ন্ত রায়, ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সর্বজিৎ সাহা এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে সুশান্ত সাহা মনোনীত হয়েছেন।

কমিটির বিভিন্ন উপ-সম্পাদকীয় পদে অবন্তী রায়, কৃষ্ণ রায়, সুজন রায়, পূজা সরকারসহ আরও অনেকে দায়িত্ব পেয়েছেন। এছাড়াও লিজা তালুকদার, সোম বিশ্বাস, জগন্নাথ রায়, লাবণ্য দাস, পীযূষ দেবনাথ, দিগন্ত হাওলাদার, প্রীতম কুমার দেবনাথ, তনয় তরফদার, ওমি ঘোষ, অভিষেক রায় সাম্য, জনি বণিক, অর্ণব হাওলাদার এবং অঞ্জন দেবনাথকে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত কমিটির সদস্যরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ রাখতে এবং সংগঠনের আদর্শকে বেগবান করতে নিষ্ঠার সাথে কাজ করে যাবেন। নতুন কমিটিকে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর