আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের উৎসবের কেনাকাটাকে আরও সহজ, আনন্দময় ও সাশ্রয়ী করতে রিটেইল, লাইফস্টাইল এবং ই-কমার্সসহ বিভিন্ন খাতে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’।
সোমবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিশেষ ক্যাম্পেইনের বিস্তারিত জানানো হয়েছে।
কয়েক সপ্তাহব্যাপী চলমান এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকেরা ‘নগদ’ অ্যাপ ব্যবহার করে, কিউআর (QR) কোড স্ক্যান করে অথবা ই-কমার্স গেটওয়ের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করলেই চমৎকার সব ইন্সট্যান্ট ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।
গৃহস্থালি ও ইলেকট্রনিক্স পণ্যের কেনাকাটাকে সহজ করতে ‘নগদ’ দিচ্ছে ৫০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। এই সুবিধা পেতে নির্দিষ্ট ১৫টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড থেকে ন্যূনতম ২০,০০০ টাকার পণ্য কিনতে হবে। এই তালিকায় রয়েছে—ওয়ালটন, সিঙ্গার, বাটারফ্লাই, ট্রান্সকম ডিজিটাল, র্যাংগস, হাইয়ার, ভিশন, মিনিস্টার, এস্কোয়ার ইলেকট্রনিক্স, গ্যাজেট অ্যান্ড গিয়ার, অ্যাপল গ্যাজেটস এবং স্টার টেক-এর মতো নামী সব প্রতিষ্ঠান।
ঈদের নতুন পোশাক ও জুতো কেনাকাটায় ‘নগদ’ গ্রাহকদের জন্য রেখেছে সর্বমোট ৪০০ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। নির্দিষ্ট ব্র্যান্ডগুলো থেকে ন্যূনতম ২,৫০০ টাকার কেনাকাটা করলে গ্রাহকেরা পোশাকের জন্য ২০০ টাকা এবং জুতোর জন্য আরও ২০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন। লাইফস্টাইল এই ক্যাম্পেইনে পোশাকের ব্র্যান্ড হিসেবে থাকছে—ইনফিনিটি, টুয়েলভ ক্লদিং, সারা লাইফস্টাইল, জেন্টল পার্ক, আর্টিসান, সেইলর ও লে রিভ। জুতোর জন্য থাকছে—এপেক্স, বে এম্পোরিয়াম ও বাটা’র মতো জনপ্রিয় ব্র্যান্ড।
নিত্যপ্রয়োজনীয় মুদি কেনাকাটার জন্য সুপারস্টোরগুলোতে থাকছে বিশেষ সাশ্রয়। যেকোনো অনুমোদিত সুপারস্টোরে ন্যূনতম ২,৫০০ টাকার কেনাকাটা করে ‘নগদ’-এ পেমেন্ট করলে প্রতি লেনদেনে ১০০ টাকা করে দুইবারে মোট ২০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে।
উৎসবের আমেজে রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া ও পারিবারিক বিনোদনকেও এই ক্যাম্পেইনের আওতায় এনেছে ‘নগদ’। নির্বাচিত রেস্তোরাঁগুলোতে ন্যূনতম ৫০০ টাকার বিল পেমেন্টে গ্রাহকেরা দুইবারে মোট ১০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এছাড়া অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ফুডি’ (Foodi) থেকে ন্যূনতম ৪৯৯ টাকার খাবার অর্ডার করলে মিলবে ১০ শতাংশ (সর্বোচ্চ ১০০ টাকা) ক্যাশব্যাক। পাশাপাশি বিনোদন কেন্দ্র হিসেবে—টগি ফান ওয়ার্ল্ড এবং হাইপার প্লেগ্রাউন্ডস-এ ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে দুইবার ৫০ টাকা করে মোট ১০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
ঘরে বসে কেনাকাটা ও ঈদযাত্রাকে সহজ করতে ই-কমার্স ও ট্রাভেল খাতেও নগদের অফার রয়েছে। দারাজ (Daraz) ও অথবা (Othoba)-তে ন্যূনতম ১,০০০ টাকার কেনাকাটায় দুইবারে মোট ২০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। অন্যদিকে, ঈদযাত্রায় বাসের টিকিটের জন্য বিডিশপ ও সহজ (Shohoz)-এর মাধ্যমে ৫০০ টাকা বা তার বেশি মূল্যের টিকিট কাটলে দুইবারে মোট ১০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।
ঈদ ক্যাম্পেইন প্রসঙ্গে নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “চলতি বছরের ঈদুল আজহায় আমরা নিশ্চিত করতে চেয়েছি যেন আমাদের গ্রাহকেরা ডিজিটাল পেমেন্টের সর্বোচ্চ সুবিধা পান। ইলেকট্রনিক্স, লাইফস্টাইল, সুপারস্টোর এবং ই-কমার্সের মতো খাতগুলোতে মানুষ উৎসবের সময় সবচেয়ে বেশি খরচ করেন, তাই আমরা এসব খাতেই ক্যাশব্যাক অফার সাজিয়েছি। আমাদের লক্ষ্য কেবল ডিজিটাল পেমেন্টের প্রসার ঘটানো নয়, বরং দেশের কোটি কোটি নগদ গ্রাহকের জন্য ঈদের কেনাকাটাকে আরও সাশ্রয়ী, সহজ ও আনন্দময় করে তোলা।”
সংবাদ সংক্রান্ত আরও তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) লিংকন মো: লুৎফরজামান সরকারের সঙ্গে। (ফোন: +8801704161362, +8801713201542)।
মানবকণ্ঠ/ডিআর




Comments