Image description

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে আতিক (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা ‘সুইসাইড নোট’ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ মে) সকালে উপজেলার পীরগাছা স্টেশনের দক্ষিণে রেলঘুনটি ও অনন্তরাম গ্রামের মধ্যবর্তী রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিক উপজেলার দেউতি কিসামত পারুল ইউনিয়নের মো. আলতাব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে এক কিশোরের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় তল্লাশি চালিয়ে নিহতের লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। হাতে লেখা ওই চিরকুটে লেখা ছিল— “আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী।”

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক বা ব্যক্তিগত কোনো অভিমানে ওই কিশোর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

পীরগাছা থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মানবকণ্ঠ/ডিআর