মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। কারণ, শক্তিশালী গণমাধ্যমই একটি দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।
শুক্রবার (৩ জুলাই) ঠাকুরগাঁও প্রেসক্লাব-এ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, ভালো কাজের স্বীকৃতি যেমন দিতে হবে, তেমনি অনিয়ম ও দুর্নীতিরও নির্ভয়ে সমালোচনা করতে হবে। সাংবাদিকতার মূল শক্তি হলো সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস।
তিনি আরও বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের স্বার্থে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
এ সময় তিনি জানান, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ, বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




Comments