রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রার অফিসে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রার অফিসের সাব-রেজিস্ট্রার আহমেদ রাকিব উল মান্নান-এর বদলিজনিত বিদায় উপলক্ষে এক আন্তরিক সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রূপগঞ্জ ও রূপগঞ্জ পূর্ব দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতি এবং রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাব-রেজিস্ট্রারের কর্মদক্ষতা, সততা, দায়িত্বশীলতা ও সেবামূলক মনোভাবের ভূয়সী প্রশংসা করা হয়। বক্তারা বলেন, দায়িত্ব পালনের সময় তিনি সাধারণ সেবাগ্রহীতাদের দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করেছেন। তাঁর কর্মজীবনের সফলতা ও নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করেন সবাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জের সাব-রেজিস্ট্রার গোলাম মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিস সহকারী মো. আমিনুল ইসলাম, তানভীরুল ইসলাম ফয়সাল, দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী আ. রফিক, সাংগঠনিক সম্পাদক মো. ছালাউদ্দিন, সহ-সভাপতি আল আমিন মাসুদ ও রফিকুল ইসলাম রফিক।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর মিন্টু, সহ-সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ. ছালাম ভেন্ডার এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস জাবেদ রতন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মাসুম।
শেষে বিদায়ী সাব-রেজিস্ট্রার আহমেদ রাকিব উল মান্নানকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনা জানিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments