চন্দনাইশে বন্যার্তদের মাঝে কারিতাসের নগদ অর্থ ও সুরক্ষা সামগ্রী বিতরণ
চট্টগ্রাম বিভাগে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রকল্পের আওতায় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত ২০ জুলাই (সোমবার) সকালে চন্দনাইশ উপজেলার ৫ নম্বর বরমা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়।
বরমা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমা ইউনিয়ন পরিষদ প্রশাসক ও চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, কারিতাস বাংলাদেশের পরিচালক (অর্থ ও প্রশাসন) রিমি সুবাস দাশ, পরিচালক (সিএমএফপি) মো. কামাল উদ্দীন, আঞ্চলিক পরিচালক (চট্টগ্রাম) মার্সেল রতন গুদা, কারিতাস চট্টগ্রামের এরিয়া ম্যানেজার জসীম উদ্দিন এবং কারিতাস সাতঘাটিয়া পুকুর পাড় শাখার ব্যবস্থাপক মং মং সিং মারমা। এছাড়া স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ, আনিসুর রহমান চৌধুরী, শাকিলা আকতারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বরমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪৫টি পরিবারের প্রত্যেককে ৮ হাজার করে নগদ টাকা এবং একটি করে ‘ওয়াশ কিট’ (স্বাস্থ্যসুরক্ষা উপকরণ) প্রদান করা হয়।
একই দিন বিকেলে উপজেলার বৈলতলী ইউনিয়ন পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েমের সভাপতিত্বে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। কারিতাসের এই মানবিক উদ্যোগের ফলে মোট ৩৪৫টি পরিবার সরাসরি উপকৃত হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments