প্রায় ছয় বছর বন্ধ থাকার পর পূর্ব সিকিমের ঐতিহাসিক নাথুলা পাস দিয়ে ভারত-চীন সীমান্ত বাণিজ্য আবারও শুরু হয়েছে। কোভিড-১৯ মহামারি ও দুই দেশের সীমান্ত উত্তেজনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা এই বাণিজ্য শনিবার (১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাণিজ্য পুনরায় চালু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ও উৎসাহ ফিরে এসেছে।
ইন্দো-চীন নাথুলা বর্ডার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনিল গুপ্তা এ উদ্যোগের জন্য প্রেম সিং তামাং-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওপারে আটকে থাকা পণ্য উদ্ধারের অপেক্ষায় থাকা ব্যবসায়ীরা এ সিদ্ধান্তে স্বস্তি পেয়েছেন।
তবে ব্যবসায়ীদের দাবি, ঐতিহ্যবাহী ঘোড়া ও ভেড়ার মতো পণ্যের পাশাপাশি বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী শিল্পপণ্যও সীমান্ত বাণিজ্যের অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত করা হোক।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে প্রায় ৩০০ ব্যবসায়ী সীমান্ত বাণিজ্যের জন্য পাস পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তাদের আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হওয়ায় সীমান্তবর্তী অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আসবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।




Comments