বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জানিয়েছে, বর্তমানে সরকারের গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধির সম্ভাবনা নিয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।
পেট্রোবাংলা জানায়, এ মুহূর্তে গ্যাসের মূল্য বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধও জানিয়েছে সংস্থাটি।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধির সম্ভাবনার খবর প্রকাশের পর শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
তবে সর্বশেষ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা স্পষ্ট করেছে, বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই।




Comments