Image description

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরিস্থিতি খারাপ হলে অঞ্চলটি ছাড়ার প্রস্তুতি নিতে বা সরে যাওয়ার কথা বিবেচনা করতে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শনিবার দেওয়া এক ভ্রমণ সতর্কতায় এ পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

পররাষ্ট্র দপ্তর বলেছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটলে দ্রুত সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে ফ্লাইট বাতিল, আকাশপথ সাময়িক বন্ধ এবং ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে—এ বিষয়েও সতর্ক করা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, এমন সময় এই সতর্কতা জারি করা হলো যখন ওয়াশিংটন চলতি সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে নতুন হামলার বিষয়টি বিবেচনা করছে। অন্যদিকে, তেহরানও মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন দেশগুলোর ওপর আরও হামলার হুমকি দিয়েছে।

এ কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণের পরিকল্পনা থাকা মার্কিন নাগরিকদের সফরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।