জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে জিসান লেখেন, ‘আমি শেখ জিসান আহমেদ, জাকসুর সাংস্কৃতিক সম্পাদক থেকে এই মুহূর্তে পদত্যাগ করলাম। আগামী রোববার প্রশাসন লিখিত কপি পেয়ে যাবে।’
রাজনীতি বিমুখতা প্রকাশ করে ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘আমি কখনো রাজনীতি করিনি। রাজনীতির মানুষ না, ভবিষ্যতেও কখনো রাজনীতিতে আসব না। রাজনীতির নোংরামি আমার পছন্দ না। ধন্যবাদ জাহাঙ্গীরনগর, সবকিছুর জন্য।’
তবে কী কারণে হঠাৎ করে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে ফেসবুক পোস্টে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি তিনি।
মহিবুল্লাহ শেখ জিসান বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এবং ক্যাম্পাসে একজন সক্রিয় সংস্কৃতিকর্মী হিসেবে পরিচিত। সর্বশেষ জাকসু নির্বাচনে কোনো রাজনৈতিক প্যানেল থেকে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সাংস্কৃতিক সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments