রাজধানীর মগবাজার এলাকার গ্র্যান্ড প্লাজার সামনে কনটেইনারবাহী লরির সঙ্গে মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) আনুমানিক রাত সাড়ে ১১টার পর এই ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। আহত ২ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনাস্থলে যাওয়া রমনা থানার এসআই মো. বাবুল একটি সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা এসে দেখছি কয়েকটা যানবাহন দুমড়ে-মুচড়ে আছে। গুরুতর আহত অন্তত চারজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। আমাদের লোক সেখানে যাচ্ছে।
দুর্ঘটনার বিষয়ে মো. বাবুল বলেন, কনটেইনারবাহী লরি একটি সিএনজি অটোরিকশা, দুটি মোটরসাইকেল ও একটি কারকে ধাক্কা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের একজন বলছেন, দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহনগুলো ঘটনাস্থলে রয়েছে। রাস্তার ওপর ছোপ ছোপ রক্তের দাগ দেখা গেছে।
এমআর




Comments