রাজস্ব নিয়ে জনগণের মাঝে বিদ্যমান বিভ্রান্তি দূর করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই বিশেষ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।
সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় খাতে অবশ্যই যথাযথ ব্যয় করা হবে। তিনি আরও উল্লেখ করেন, যার যা দায়িত্ব সেটি সঠিকভাবে পালন করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে সুদূরপ্রসারী লক্ষ্যের কথা তুলে ধরে বলেন, “সরকারের লক্ষ্য হচ্ছে সামনে এগিয়ে যাওয়া, অতীতে ফিরে যাওয়া নয়। সেজন্যই আমরা সকলকে নিয়ে সামনে বাড়তে চাই। আমাদের যদি সামনে এগোতে হয়, তবে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে।”
উল্লেখ্য, দিনব্যাপী এই সম্মেলনে রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করা এবং দেশের টেকসই অর্থনীতির জন্য প্রয়োজনীয় রাজস্ব সংস্থানসহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
ডিআর




Comments