যুক্তির চর্চা, বুদ্ধিবৃত্তিক বিকাশ ও নেতৃত্বগুণ তৈরির তাগিদ নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘রুয়েট ডিবেট ক্লাব’ (আরডিসি)-এর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
আজ বুধবার দুপুরে উপ-উপাচার্যের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ডিবেট ক্লাবের নেতৃবৃন্দ সংগঠনের নিয়মিত কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অর্জিত সাফল্য ও সম্মাননার বিষয়গুলো উপ-উপাচার্যের কাছে তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীরা রুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চা ছড়িয়ে দেওয়া, নিয়মিত অভ্যন্তরীণ প্রতিযোগিতা আয়োজন ও জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব বাড়ানোর নানাদিক নিয়ে আলোচনা করেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন শিক্ষার্থীদের এই বুদ্ধিবৃত্তিক চর্চার প্রশংসা করেন এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বগুণ অর্জনে উৎসাহ দেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. বুলবুল আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া ‘রুয়েট ডিবেট ক্লাবের’ প্রতিনিধিত্ব করেন সংগঠনের সভাপতি তানজিম মাহমুদ সামি, সাধারণ সম্পাদক এ এস এম আরিফ হাসান, সহ-সভাপতি (প্রশাসন) তানজিলা তারান্নুম অদিতা, সহ-সভাপতি (পাবলিক স্পিকিং) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক পুনম চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য মাহমুদুন্নবী আশিক ও মিহসান বিন মাকসুদ।




Comments