Image description

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব থেকে জহির উদ্দিন স্বপনকে সরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হচ্ছে। এখন থেকে তিনি মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়ে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপরই মন্ত্রিসভায় এই রদবদলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যায়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছিলেন জহির উদ্দিন স্বপন। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান হিসেবে পরিচিত পার্থ এবারই প্রথম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নেতৃত্ব দিতে যাচ্ছেন। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এই মন্ত্রণালয়ে নতুন এক নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে।

অন্যদিকে, জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে পদ পরিবর্তন হলেও তিনি আগের মতোই পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।

ডিআর