বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেল।
শুক্রবার (২১ আগস্ট) প্রেরিত এক অভিনন্দন বার্তায় নেপালের রাষ্ট্রপতি বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। অভিনন্দন বার্তায় তিনি নেপাল ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামীতে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সেই সঙ্গে নেপালের রাষ্ট্রপতি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঐতিহাসিক বন্ধন ও জনগণের সাথে জনগণের সম্পর্কের ভিত্তিতে আবদ্ধ নেপাল ও বাংলাদেশ ভবিষ্যতেও তাদের এই ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে।
অভিনন্দন বার্তায় নেপালের রাষ্ট্রপতি এই আশাবাদও ব্যক্ত করেন যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও গভীর ও বিস্তৃত হবে।
ডিআর




Comments