প্রশাসনিক কারণে রাজধানীর তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
প্রত্যাহারের পর তাদের ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া দুই কর্মকর্তা হলেন—তেজগাঁও থানার ওসি (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ওসি (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।
তবে তাদের প্রত্যাহারের বিষয়ে প্রশাসনিক কারণ ছাড়া বিস্তারিত কিছু জানায়নি ডিএমপি।
এসএস




Comments