Image description

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় এই লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় আছে।

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গাতেও বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময়ে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

সোমবার (২৪ আগস্ট) থেকে বুধবার (২৬ আগস্ট) পর্যন্তও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় কয়েকটি বিভাগে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এসএস