ময়মনসিংহের নান্দাইলে ‘৫ জিরো’ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) নান্দাইল এডিপি হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নান্দাইল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এডিপির ম্যানেজার সাগর জন কস্তার সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার মনসী মদনের সঞ্চালনায় সভায় ‘৫ জিরো’ বাস্তবায়নের লক্ষ্য, কার্যক্রম ও গুরুত্ব নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষ করে বাল্যবিবাহ বন্ধ, শিশু ও পরিবারের কল্যাণ নিশ্চিত করা, দারিদ্র্য ও বৈষম্য কমানো এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।
বক্তারা বলেন, ‘৫ জিরো’ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা সৃষ্টি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মতবিনিময় সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এডিপির কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসএ




Comments