Image description

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহিন মিয়ার বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৪৩ বস্তা রাসায়নিক সার উদ্ধার করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতের প্রথম প্রহরে সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।

অভিযানকালে অবৈধভাবে সার মজুদের অভিযোগে সাবেক চেয়ারম্যান মো. শাহিন মিয়াকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন বলেন, অসৎ উদ্দেশ্যে সার মজুদ করা হয়েছিল। অভিযান চালিয়ে মজুদ করা সারগুলো উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুদ বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসএ