Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১ নম্বর সহসভাপতি মো. আল মুজাহিদ মল্লিক।

প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, শিক্ষার মানোন্নয়নে তিনি সব সময় কাজ করে যাচ্ছেন। এ বছর এসএসসি পরীক্ষায় মহজমপুর উচ্চ বিদ্যালয় সোনারগাঁও উপজেলায় প্রথম স্থান অর্জন করায় সবাই আনন্দিত। এ সাফল্যের পেছনে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের ধারাবাহিক পরিশ্রম রয়েছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি সফর আলী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গিয়াসউদ্দিন, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী শহিদুল্লাহ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসএ