সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এই রোগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯৬০ জনে।
শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শুধু সিলেট বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আরও ২ শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারা দেশে নতুন করে আরও ১ হাজার ১৭০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৬০ জন মারা গেছেন। এর মধ্যে হামের উপসর্গে ৮৬১ জন এবং ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর ৯৯ জনের মৃত্যু হয়েছে। হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহল উদ্বেগ প্রকাশ করেছেন।
ডিআর




Comments