দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৯৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৯১ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৬৩ জন, বরিশাল বিভাগে ১৩৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩৬ জন, রংপুর বিভাগে ২১ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন মোট ৩৩ হাজার ৫৮৬ জন। এর মধ্যে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৯০ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা এডিস মশা নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ডিআর




Comments