Image description

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো বা নবম পে-স্কেলের প্রস্তাব সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভা বৈঠকে উঠতে পারে। অনুমোদন হলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নবম জাতীয় বেতন কমিশন মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করলেও সচিব কমিটি সর্বোচ্চ ১০০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে। নতুন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছর থেকে বাড়িভাড়া, চিকিৎসাসহ অন্যান্য ভাতা সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা। নতুন কাঠামো পুরোপুরি বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। চূড়ান্ত বেতনহার ও বাস্তবায়নের সময়সূচি মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তী প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত হবে।

এসএস